• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো মানুষ জড়ো

   ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:১০ পি.এম.
সংগৃহিত ছবি

ডেস্ক রিপোর্ট

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে দেশটির রাজধানী নয়াদিল্লিতে জড়ো হয়েছেন হাজারো মানুষ।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে নয়াদিল্লিতে কংগ্রেস পার্টির সদর দপ্তরে আনা হয় দেশটির ১৪তম প্রধানমন্ত্রীর কফিন। এ সময় তাকে তাকে গার্ড অব অনার দিয়ে তার কফিন ফুল দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। এদিন সকাল পৌনে ১২টায় নিগমবোধ ঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

এদিকে মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলটির সাবেক সভাপতি সোনিয়া গান্ধী। তিনি বলেন, একজন পরামর্শদাতা এবং পথপ্রদর্শককে হারিয়েছেন। মনমোহন সিং অগাধ প্রজ্ঞা এবং সততার সাথে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। 

এদিকে মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতে চলছে ৭ দিনের জাতীয় শোক।

এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) থেকে বুধবার (১ জানুয়ারি) পর্যন্ত দেশে ‘জাতীয় শোক’ চলবে। এই সময় দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান অচলাবস্থা, বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়ল
যুক্তরাষ্ট্র-ইরান অচলাবস্থা, বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়ল
হরমুজ প্রণালি এখন যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে: ইরান
হরমুজ প্রণালি এখন যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে: ইরান
কিউবায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
কিউবায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র