• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক    ১৮ অক্টোবর ২০২৫, ১০:২৩ এ.এম.
ছবি: সংগৃহীত

অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতেই ফের ভয়াবহ হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে চালানো এ হামলায় অন্তত ৪০ জন নিহত এবং ১৭০ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি।

শনিবার (১৮ অক্টোবর) আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ এ তথ্য জানিয়েছে। স্পিন বোলদাক শহরটি আফগানিস্তান-পাকিস্তান সীমান্তবর্তী এলাকা হওয়ায় হামলার পর পুরো অঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান বিমান বাহিনী বোমা হামলা চালায়। একই সময় নোকলি, হাজি হাসান কেলাই, ওয়ার্দাক, কুচিয়ান, শহীদ ও শোরবাক এলাকায় আর্টিলারি হামলাও চালানো হয়। এতে বহু ঘরবাড়ি ও দোকান ধ্বংস হয়ে যায়।

হামলার শিকার এক বাসিন্দা হাজি বাহরাম বলেন, “আমি জীবনে এমন অবিচার দেখিনি। একটি মুসলিম দেশ আমাদের নারী-শিশু ও বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়েছে।”

এর আগে ৯ অক্টোবর কাবুলে বিমান হামলা চালিয়ে টিটিপি নেতা নূর ওয়ালি মেহসুদকে হত্যা করে পাকিস্তান। এরপর ১১ অক্টোবর থেকে পাক-আফগান সীমান্তে সংঘর্ষ শুরু হয়। চার দিন লড়াই চলার পর ১৫ অক্টোবর দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি চুক্তি হয়, যা শুক্রবার দুপুরে শেষ হয়।

পাকিস্তান ও আফগানিস্তানের এই সংঘাতের মূল কারণ তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)। এই তালেবানপন্থি গোষ্ঠীটি ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠার পর আরও সক্রিয় হয়ে উঠেছে। পাকিস্তানের অভিযোগ, টিটিপি আফগান তালেবানের মদদে চলছে, যদিও কাবুল সরকার সব অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র: তোলো নিউজ

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের