• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

লালপুর বাজারে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি    ১৮ অক্টোবর ২০২৫, ১১:১২ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

কুমিল্লার তিতাস উপজেলার লালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। 

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরে খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে-নয়ন ইলেকট্রনিক, মহাসিন স্টোর, মতিন স্টোর, মনা স্টোর, জাকারিয়া স্টোর, কাউছার ডেকোরেশন, হাজী স্টোর ও ফরহাদ পোল্ট্রি ফার্ম। এছাড়াও আশপাশের আরও কয়েকটি দোকানের মালামালের ক্ষতি হয়েছে।

স্থানীয়রা ধারণা করছেন, কোনো একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মজিবুর রহমান বলেন, “প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। কিছুক্ষণ পর খবর পাই বাজারে আগুন লেগেছে। এসে দেখি অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ফায়ার সার্ভিস আসতে আসতে সব পুড়ে গেছে। এখন যদি প্রশাসন সহযোগিতা করে, তাহলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারব।”

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফ বলেন, “রাত আনুমানিক ১১টার দিকে আমরা খবর পাই। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সুন্দরবনে বাঘের হামলায় আহত ১
সুন্দরবনে বাঘের হামলায় আহত ১
তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু
তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু