• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

র‍্যাংকিংয়ে সুখবর আর্জেন্টিনার, দুঃসংবাদ ব্রাজিলের জন্য

স্পোর্টস ডেস্ক    ১৮ অক্টোবর ২০২৫, ০১:৫২ পি.এম.
আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল ভক্ত। সংগৃহীত ছবি

মাঠের খেলায় যেমন দারুণ সময় পার করছে আর্জেন্টিনা, তেমনি মাঠের বাইরেও মিলছে সাফল্যের খবর। ফিফার সদ্য প্রকাশিত র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বিপরীতে, দুর্দিন কাটছে ব্রাজিলের। মূল দলের পাশাপাশি যুব দলও খুঁজে পাচ্ছে না ছন্দ, ফলে র‍্যাংকিংয়েও নেমে গেছে সেলেসাওরা।

নতুন র‍্যাংকিংয়ে আর্জেন্টিনা উঠে এসেছে দ্বিতীয় স্থানে। এক ধাপ এগিয়ে তাদের পয়েন্ট বেড়েছে ২.১১, যা এখন দাঁড়িয়েছে ১৮৭২.৪৩। আগে তাদের পয়েন্ট ছিল ১৮৭০.৩২। সাম্প্রতিক প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ এবং পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে হারানো এই অগ্রগতিতে ভূমিকা রেখেছে।

অন্যদিকে, দুর্বল পারফরম্যান্সের কারণে ব্রাজিলের অবনতি হয়েছে র‍্যাংকিংয়ে। ২.৭৫ পয়েন্ট হারিয়ে তারা ৬ থেকে নেমে গেছে ৭ নম্বরে। প্রীতি ম্যাচে জাপানের বিপক্ষে জয়হীন থাকা এবং বিশ্বকাপ বাছাইয়ে দুর্বল পারফরম্যান্স এই পতনের পেছনে বড় কারণ।

এদিকে সুখবর পেয়েছে বাংলাদেশও। এক ধাপ এগিয়ে এখন তারা ১৮৩ নম্বরে। যদিও অবস্থান উন্নত হলেও পয়েন্ট কমেছে ৫.১৮। এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হারের পর ১-১ ড্র করেছিল তপু-জামালরা।

ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে অপরিবর্তিত রয়েছে স্পেন। তবে এক ধাপ পিছিয়েছে ফ্রান্স, যারা নেমে গেছে তৃতীয় স্থানে। আগের অবস্থান ধরে রেখেছে ইংল্যান্ড (৪) এবং পর্তুগাল (৫)। এক ধাপ এগিয়ে নেদারল্যান্ডস উঠে এসেছে ৬ নম্বরে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড