• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

কাদিরদী বাজারে অগ্নিকাণ্ডে পুড়ল ১৭ দোকান

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি    ১৯ অক্টোবর ২০২৫, ১১:৩৬ এ.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে গেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার রাত সোয়া ১০টার দিকে কাদিরদী বাজারের মাছ বাজারসংলগ্ন বাচ্চু মোল্যার মার্কেটের নাসির দর্জির দোকান থেকে আগুনের সূত্রপাত। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শট সার্কিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।

আগুনে বাচ্চু মোল্যার মার্কেট, আজিজ মোল্যার মার্কেটসহ চারটি মার্কেটের মনোহরি দোকান, ওষুধ, টেইলার্স, বীজ ভান্ডার, জুতার দোকান, রেস্টুরেন্টসহ অন্তত ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে এলাকাবাসী, মধুখালী ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন জানান, বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে চলে যাওয়ায় বাজারে পাহারাদার ছাড়া বেশি লোকজন ছিল না। আগুন লাগার খবর পেয়ে বাড়ি থেকে গিয়ে দেখি কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। পাশে আমারও কয়েকটি দোকান রয়েছে। তবে আমার দোকানের ক্ষয়ক্ষতি হতে আল্লাহ রক্ষা করেছেন।
 
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য বুলবুল হোসেন বলেন, ধারণা করা হচ্ছে নাসির দর্জির দোকান হতে শট সার্কিটের মাধ্যমে আগুনে সূত্রপাত হয়েছে। আগুনে ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পাওয়ার পর প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে আসে। তারপরও ফায়ার সার্ভিসের লোকজন না আসলে বাজারের অধিকাংশ দোকান পুড়ে যেত।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার খালেক শেখ বলেন, “মধুখালী ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল। পরে আমরা যোগ দিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হই।”

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সম্প্রীতি নষ্টের সুযোগ দেওয়া যাবে না: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী
ছবি: সংগৃহীত
গ্রিল ভেঙে পালালেন নারী আসামি, প্রত্যাহার দুই পুলিশ সদস্য
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, প্রাণে বাঁচলেন ১৬ জেলে