• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

নাগরপুর বিএনপির মনোনয়ন প্রত্যাশির মোটরসাইকেল শোডাউন

টাঙ্গাইল প্রতিনিধি    ১৯ অক্টোবর ২০২৫, ০১:০০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ঢাকা মহানগর উত্তর জাসাসের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম স্বপনের মোটরসাইকেল শোডাউন ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৮ অক্টোবর) নাগরপুর সরকারি কলেজ মাঠ থেকে মোটরসাইকেলের বহর নাগরপুর ও দেলদুয়ার উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মোটরসাইকেল শোডউনকালে দুই উপজেলার বিভিন্নস্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়। 
ওই মোটরসাইকেল শোডাউন ও ৩১ দফা বাস্তবায়নের জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষে লিফলেট বিতরণকালে নাগরপুর উপজেলা বিএনপির সহ--সভাপতি লিয়াকত মোল্লা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, ছাত্রদলের আহ্বায়ক মীর খালেক মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনির সহ সহস্রাধিক মোটরসাইকেলে ২-৩জন করে নেতাকর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।   

এ সময় ঢাকা মহানগর উত্তর জাসাসের আহ্বায়ক ও টাঙ্গাইল-৬ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশি মো. শরিফুল ইসলাম স্বপন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফায় দেশের উন্নয়ন ও অগ্রগতি এবং সকল শ্রেণি-পেশার মানুষের সমস্যা ও তা সমাধানের উপায় বলে দেওয়া হয়েছে। 
তিনি জানান, দলীয় মনোনয়নে এমপি নির্বাচিত হতে পারলে তিনি নাগরপুর ও দেলদুয়ার উপজেলার গণমানুষের মৌলিক অধিকার আদায়ের পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে দুই ডজনেরও বেশি মনোনয়ন প্রত্যাশি বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বাড়াতে লিফলেট বিতরণ, সাড়ম্বরে দলীয় কর্মসূচি পালন, উঠান বৈঠক, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান সহ নানাভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার