• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

ঈশ্বরদীতে মধ্যরাতে বাস উল্টে আহত ১৬

পাবনা প্রতিনিধি    ১৯ অক্টোবর ২০২৫, ০১:৩৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস উল্টে অন্তত ১৬ জন আহত হয়েছেন।

‎শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দাশুড়িয়া-লালন শাহ সেতু মহাসড়কের মিরকামারী চাঁদ আলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে নওগাঁগামী শাহ ফতেহ্ আলী পরিবহনের একটি বাস উপজেলার চাঁদ আলী মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসে থাকা ২০ জন যাত্রী আটকে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

‎রুপপুর গ্রীন সিটি মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র ইনচার্জ মোহাম্মদ আবু হাশেম জানান, চাঁদ আলী মোড় এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় অন্তত ১৬ জন যাত্রী আহত হয়েছে, তবে এতে কেউ নিহত হয়নি। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়কে পড়ে থাকা কাদা-মাটির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এই দুর্ঘটনা ঘটতে পারে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সম্প্রীতি নষ্টের সুযোগ দেওয়া যাবে না: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী
ছবি: সংগৃহীত
গ্রিল ভেঙে পালালেন নারী আসামি, প্রত্যাহার দুই পুলিশ সদস্য
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, প্রাণে বাঁচলেন ১৬ জেলে