• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

কুষ্টিয়ায় বিজিবি'র অভিযানে কোটি টাকার মুল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি    ১৯ অক্টোবর ২০২৫, ০৫:১০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া মিরপুর উপজেলায় যৌথ অভিযান পরিচালনা করে  ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)  ২১০৬৫ কেজি নিষিদ্ধ পলিথিন এবং ৩৯০৮ বোতল স্টার ফ্রুট স্রাপ আটক করেছে । আটককৃত মালামালের মূল্য  (এক কোটি বিশ লক্ষ পঁচানব্বই হাজার সাতশত) টাকা।

লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি, অধিনায়ক, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দিকনির্দেশনায়। গত ১৮ অক্টোবর রাতে  কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন শুড়শুড়ী বাজারে তিনটি গোডাউনে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম, ও জেলা পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলামের নেতৃত্বে। ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর উপস্থিতিতে যৌথ অভিযান পরিচালনা করে ২১০৬৫ কেজি অবৈধ নিষিদ্ধ পলিথিন এবং ৩৯০৮ বোতল স্টার ফ্রুট স্রাপ জব্দ করা হয় । জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায়  (এক কোটি বিশ লক্ষ পঁচানব্বই হাজার সাতশত) টাকা।

মিরপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়ায় জমা করা হয়েছে।  অবৈধ ফ্রুট স্রাপ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

কুষ্টিয়া -৪৭ বিজিবির অধিনায়ক, লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, বিষয়টি নিশ্চিত করে বলেন, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। এছাড়াও যে কোন পরিস্থিতিতে জনগণের সেবায় সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সম্প্রীতি নষ্টের সুযোগ দেওয়া যাবে না: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী
ছবি: সংগৃহীত
গ্রিল ভেঙে পালালেন নারী আসামি, প্রত্যাহার দুই পুলিশ সদস্য
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, প্রাণে বাঁচলেন ১৬ জেলে