• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

মধুপুরে সহযোগীসহ মাদক সম্রাট নিক্সন আটক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ১৯ অক্টোবর ২০২৫, ০৭:৪২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুরে মাদকবিরোধী অভিযানে এলাকার মাদক সম্রাট খ্যাত জুয়েল সরকার ওরফে নিক্সন ও তার সহযোগী বিল্লাল হোসেন নামের দু'জনকে আটক হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে মধুপুর উপজেলার চরপাড়া এলাকা থেকে নিক্সন ও  দামপাড়া থেকে বিল্লালকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল সরকার নিক্সন নামকরা মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে এলাকায় মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও সে গা-ঢাকা দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। অবশেষে মাদকবিরোধী বিশেষ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী তাকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে জুয়েল সরকার নিক্সনকে ১ বছরের কারাদণ্ড এবং তার সহযোগী বিল্লাল হোসেনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। 

স্থানীয় সচেতন মহল এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এমন অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মধুপুরে মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এলাকায় যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

ভিওডি বাংলা/ এমএইচ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সম্প্রীতি নষ্টের সুযোগ দেওয়া যাবে না: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী
ছবি: সংগৃহীত
গ্রিল ভেঙে পালালেন নারী আসামি, প্রত্যাহার দুই পুলিশ সদস্য
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, প্রাণে বাঁচলেন ১৬ জেলে