• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

জোবায়েদ হত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ

   ২০ অক্টোবর ২০২৫, ০৪:২৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জোবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টবোর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গৌরীপুর উপজেলা, পৌর ও কলেজ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি গৌরীপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিয়া চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, “জোবায়েদ হোসেনকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করে হত্যা করা হয়েছে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং খুনি সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাই।”

বক্তারা আরও বলেন, “ছাত্রদল সবসময় গণতন্ত্র ও শিক্ষাঙ্গনে ন্যায়বিচারের আন্দোলনে ছিল, ভবিষ্যতেও থাকবে। প্রশাসনের প্রতি আমাদের আহ্বান—দোষীদের অবিলম্বে গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে।”

প্রতিবাদ সমাবেশে গৌরীপুর উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সম্প্রীতি নষ্টের সুযোগ দেওয়া যাবে না: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী
ছবি: সংগৃহীত
গ্রিল ভেঙে পালালেন নারী আসামি, প্রত্যাহার দুই পুলিশ সদস্য
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, প্রাণে বাঁচলেন ১৬ জেলে