• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ডা.জাহিদ হোসেন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ২০ অক্টোবর ২০২৫, ০৫:৩৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি মানুষের পাশে থাকা দল। জনগণকে ছেড়ে পালানোর দল নয়। বিএনপি আপনাদের কাছে ছিল কাছেই থাকবে। বিএনপি সবাইকে সাথে নিয়ে কাজ করতে চায়।

সোমবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুরে নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের মনোহরপুর কালির হাটে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

জয়পুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের উদোগে এবং জয়পুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ পথসভায় সভাপতিত্ব করেন জয়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শওকত আলী মহব্বত।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য ফ্রন্টের রংপুর বিভাগীয় সভাপতি বাবু উত্তম কুমার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, বিনোদনগর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে, জয়পুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ওবায়দুল হক, জয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক নুরু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ আল মামুন, যুবদলের সাধারণ সম্পাদক মশিউদ দৌলা প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার