• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

বাঁশখালীর কাতার প্রবাসীকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ২১ অক্টোবর ২০২৫, ০১:৫১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালীর কাতার প্রবাসী আসিফ মুহাম্মদ সায়েমকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে কাতারস্থ বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আসিফ মুহাম্মদ সায়েম বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের দক্ষিণ গন্ডামারা তালুকদার বাড়ির মোহাম্মদ মোজাম্মেল হকের দ্বিতীয় পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর আগে প্রবাস জীবন শুরু করেন সায়েম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

বর্তমানে নিহতের মরদেহ কাতার পুলিশের হেফাজতে হাসপাতালে রাখা হয়েছে। হত্যাকারীকে সিসিটিভি ফুটেজ দেখে আটকের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

নিহত সায়েমের পিতা মোহাম্মদ মোজাম্মেল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেকে খুন করে ফেলল। সংসার চালানোর ভরসা ছিল সে-ই।

নিহতের ভাই-বোনরা ভাই হারানোর শোকে ভেঙে পড়েছেন। গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। সরকারি প্রক্রিয়ার মাধ্যমে নিহতের মরদেহ দেশে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাসকে অবহিত করা হবে।

সায়েমের মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছে শোকাহত পরিবার।
 
ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সম্প্রীতি নষ্টের সুযোগ দেওয়া যাবে না: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী
ছবি: সংগৃহীত
গ্রিল ভেঙে পালালেন নারী আসামি, প্রত্যাহার দুই পুলিশ সদস্য
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, প্রাণে বাঁচলেন ১৬ জেলে