• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

ফাইল ছেড়ে দিন, প্রধান উপদেষ্টাকে সারজিস

ভিওডি বাংলা ডেস্ক    ২১ অক্টোবর ২০২৫, ০৩:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

৪৪ তম বিসিএসের রিপিট ক্যাডার বিধি সংশোধন সংক্রান্ত ফাইলটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চূড়ান্ত স্বাক্ষরের জন্য আটকে আছে বলে অভিযোগ উঠেছে। গত ১৬ অক্টোবর এই বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন।

মঙ্গলবার (২১ অক্টোবর) তার সেই লেখাটি আবারও শেয়ার করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

ফেসবুকে তিনি প্রধান উপদেষ্টাকে ফাইলটি দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানান। সারজিস আলম তার পোস্টে লেখেন, ৪৪ তম বিসিএস রিপিট ক্যাডার বিধি সংশোধনের ফাইল চূড়ান্ত স্বাক্ষরের জন্য আজ বহুদিন যাবত প্রধান উপদেষ্টার কার্যালয়ে পড়ে আছে। কারণ জানি না। হ্যাঁ বা না বলে ফাইল ছেড়ে দিন প্লিজ।

তিনি আরও লেখেন, ফাইল সেখানে থাকা অবস্থায় প্রধান উপদেষ্টা মহোদয় দুইবার বিদেশ ঘুরে এলেন। কিন্তু ফাইল নড়ে না। এরচেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। অথচ ছেলে-মেয়েদের জীবন নির্ভর করছে এর উপর। একটা যৌক্তিক বিষয়ে সিদ্ধান্ত নিতে এতো লাল ফিতার দৌরাত্ম কেন?

গত ৩০ জুন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে সুপারিশ করা হয় ১ হাজার ৬৯০ জনকে। তবে তাদের মধ্যে ৩৭২ জন আগেই একই বা সমতুল্য ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ছিলেন, যাদের রিপিট ক্যাডার বলা হয়।

এ বিষয়ে সংবাদ প্রকাশ, সমালোচনা ও বিতর্কের পর পিএসসি বিধি সংশোধনের সিদ্ধান্ত নেয়, যাতে রিপিট ক্যাডারের জায়গায় মেধাক্রম অনুযায়ী পরবর্তী প্রার্থীদের সুপারিশ করা যায়। কিন্তু সেটি এখনও নানা কারণে ঝুলে আছে।

ভিওডি বাংলা/ এমপি/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ