• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

যুব এশিয়ান গেমস

বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালিকা কাবাডিতে পদক জয়

স্পোর্টস ডেস্ক    ২১ অক্টোবর ২০২৫, ০৪:১৩ পি.এম.
বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালিকা কাবাডি দল বাহরাইনে শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ে প্রথম পদক জয়- ছবি সংগৃহীত
বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালিকা কাবাডি দল বাহরাইনে শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ে প্রথম পদক জয়- ছবি সংগৃহীত

যুব এশিয়ান গেমসের প্রথম দুই আসরে পদকশূন্য ছিলো বাংলাদেশ। তৃতীয় আসরে এসে বাংলাদেশকে পদক উপহার দিয়েছে প্রথম অংশ নেওয়া কাবাডি। ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালিকা কাবাডি দল। 

মঙ্গলবার ২১ অক্টোবর বাহরাইনে তৃতীয় এশিয়ান যুব গেমসে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম পদক নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। গেমসের ইতিহাসে এটিই বাংলাদেশের প্রথম পদক জয়।

বাহরাইনের তৃতীয় এশিয়ান যুব গেমসে শ্রীলঙ্কাকে পরাজিত করে বাংলাদেশের মেয়েরা ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে। গেমসের ইতিহাসে এটি বাংলাদেশের প্রথম পদক জয়।

মেয়েদের কাবাডিতে বাংলাদেশ, ভারত, ইরান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড অংশগ্রহণ করেছে। সেরা চারে থাকা দলগুলোর পদক নিশ্চিত হওয়ায় শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ ব্রোঞ্জ পদক অর্জন করেছে।

মঙ্গলবার বাহরাইনের ঈসা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের প্রথমার্ধে ২৫-১৮ ব্যবধানে ৭ পয়েন্টে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে দুই দলই ২২ পয়েন্ট করে, শেষ স্কোর ৪৭-৪০ বাংলাদেশ জয়ী। ম্যাচের শেষ বাঁশির সাথে সাথে বাংলাদেশ দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে ওঠে।

তবে পদক নিশ্চিতের আগে গ্রুপ পর্বে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তারা ভারত, ইরান ও থাইল্যান্ডের কাছে হেরেছিল।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে বড় ধাক্কা, পুলিসিচের পায়ের হাড়ে চিড়
ফাইল ছবি
দুই ম্যাচ নিষিদ্ধ কুয়ানসাহ, বিপাকে ইংল্যান্ড
এমবাপে
গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপে