• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপি সবসময় ক্ষুদ্র জাতিগোষ্ঠির পাশে থাকে: মির্জা ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২১ অক্টোবর ২০২৫, ০৫:৩৭ পি.এম.
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-সংগৃহীত

বিএনপি সবসময় ক্ষুদ্র জাতিগোষ্ঠির পাশে থাকে বলে আশ্বস্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠির নেতা-কর্মীদের এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই আশ্বাসের কথা বলেন।

তিনি বলেন, ‘‘বিএনপি কমিটেড বিএনপি আপনাদের সঙ্গে অর্থাৎ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে কাজ করবে এবং আপনাদের পাশে থাকবে, তাদের স্বার্থ নিয়ে কথা বলবে।তাদের সমাজে, রাজনীতিতে প্রতিষ্ঠার জন্য কাজ করবে…এটা আমাদের প্রমিজ। আসুন আমরা এক সাথে দেশটাকে নতুনভাবে গড়ে তুলতে কাজ করি।”

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উদদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, ক্ষুদ্র জাতি গোষ্ঠি দলের সভাপতি মৃগেন হাগিদক, ক্ষুদ্র জাতিগোষ্ঠির নারী উদ্যোক্তা সান্তানু স্নিতা নকরেক, স্বপ্ন আজিম প্রমূখ তাদের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন।

বিএনপি মহাসচিব তাদের সমস্যা সমূহ অবহিত হয়ে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠির নারী উদ্যোক্তাদের সহজ ও স্বল্প শর্তে আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ সহযোগিতার ব্যবস্থা করবে।

তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে নারী উদ্যোক্তাদের সহযোগিতার বিষয়ে অগ্রাধিকার দেয়ার কথাও জানান বিএনপি মহাসচিব।

ভিওডি বাংলা/ এমপি/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস