• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বিএনপি ক্ষমতায় এলে জামায়াতকে নিষিদ্ধ করা হবে

পঞ্চগড় প্রতিনিধি    ২২ অক্টোবর ২০২৫, ০১:০৫ পি.এম.
বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ। ছবি: সংগৃহীত

বিএনপি যদি ক্ষমতায় আসে, জামায়াতে ইসলামী রাজনীতি করতে পারবে না। দলটি ইতোপূর্বেও নিষিদ্ধ হয়েছিল। বিএনপি ক্ষমতায় আসার পর স্বাধীনতাবিরোধী এই মুনাফেকের দলকে আবারও নিষিদ্ধ করা হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা স্কুল মাঠে হাড়িভাসা ইউনিয়ন যুবদলের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে দুটি দল নিষিদ্ধ হয়েছে একটি জামায়াতে ইসলামী, অপরটি আওয়ামী লীগ। ৫৪ বছরে জামায়াত দুইবার এবং আওয়ামী লীগ একবার নিষিদ্ধ হয়েছে।

এম এ মজিদ বলেন, যারা আওয়ামী লীগ করেন, সবাই খারাপ নন। সব দলে ভালো-মন্দ মানুষ থাকে। যারা আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিতে চান, তাদের আমরা সাদরে গ্রহণ করব।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগকে আপনারা বহুবার ভোট দিয়েছেন। কিন্তু তারা আপনাদের জমি-বাড়ি দখল করেছে, ব্যবহার করেছে, কোনো প্রতিদান দেয়নি। আপনারা বিএনপির সঙ্গে আসুন, আমরা প্রমাণ করব হিন্দু-মুসলমান ভাই ভাই, আমরা একসাথে থাকতে চাই।

সভায় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব ময়নুল ইসলাম মুন্নার সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল হক জিয়া, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সবুজ প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার