• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী দেশে হাম উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু দেশকে নতুন উচ্চতায় নেবে প্রস্তাবিত বাজেট: আইনমন্ত্রী ২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ

জনপ্রিয় গায়ক ঋষভ ট্যান্ডনের আকস্মিক মৃত্যু

বিনোদন ডেস্ক    ২২ অক্টোবর ২০২৫, ০৬:১২ পি.এম.
ঋষভ ট্যান্ডন-ছবি সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা আসরানির মৃত্য়ুর শোক কাটতে না কাটতেই ফের ভারতের বিনোদন জগতে শোকের খবর। মারা গেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা ঋষভ ট্যান্ডন। দিল্লিতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়ক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫।

মিডিয়ার সূত্রে জানা যায়, দিওয়ালি উদযাপনের জন্য মুম্বাই থেকে দিল্লিতে পরিবারের সঙ্গে গিয়েছিলেন ঋষভ। সেখানে আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

বলিউডে নিজের স্বতন্ত্র কণ্ঠ ও অভিনয়ের জন্য প্রশংসিত ছিলেন ঋষভ। তিনি নিজের গানে নিজেই সুর দিতেন এবং ফকির - লিভিং লিমিটলেস ও রশনা ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে বিশেষ ছাপ রেখেছিল। কিছু দিনের মধ্যে বিদেশে পারফর্ম করার পরিকল্পনা ছিল তার।

গায়কের পরিবার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, এই সময়ে তারা ঘরের ছেলে হারানোর শোকে ভুগছেন এবং তাদের ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত কৌতূহল প্রকাশ না করার জন্য অনুরোধ করেছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায়
অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায়
ভিকটিম নয়, ক্রিমিনালকে জবাবদিহিতার মুখে আনুন: প্রভা
ভিকটিম নয়, ক্রিমিনালকে জবাবদিহিতার মুখে আনুন: প্রভা