• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন

বাহাদুর শাহ পার্কে ছাত্রদল নেতা আবু বকরের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ

   ২২ অক্টোবর ২০২৫, ০৬:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আবু বকর খানের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’–এর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পুরান ঢাকার বাহাদুর শাহ (ভিক্টোরিয়া) পার্ক এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে নেতাকর্মীরা জনসাধারণের মাঝে ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরেন এবং এর উপযোগিতা ও বাস্তবায়ন নিয়ে সচেতনতামূলক প্রচারণা চালান।

সরকারি কবি নজরুল কলেজের শিক্ষার্থী বাদল বলেন, আমি ৩১ দফা আগেও পড়েছি। ধন্যবাদ আমাকে দেয়ার জন্য। আমরা চাই আমাদের জীবনের মান উন্নয়ন হোক। তবে শুধু পরিকল্পনা নয়, বাস্তবায়নও জরুরি।

একজন অভিভাবক মন্তব্য করেন,  মানুষের কাছে আরও বেশি করে পৌঁছাতে হবে। আশা করি আমরা দ্রুত ভোট দিতে পারব।

আবু বকর খান বলেন, দেশ সংস্কারের রূপকার তারেক রহমানের রাষ্ট্র নিয়ে ভাবনা ও পরিকল্পনা প্রচারের লক্ষ্যে আজকের এই লিফলেট বিতরণ। এতে জনগণের আস্থা ও বিএনপির প্রতি সমর্থন আরও বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি।

এসময় উপস্থিত ছিলেন ৩১ দফা নিয়ে গবেষণার সঙ্গে যুক্ত মাহাদী-উল-মোর্শেদ, গবেষক, সেন্টার ফর রিসার্চ ইন মাল্টিডিসিপ্লিন (সিআরএম), জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য ১৮৮ কোটি টাকার রাজস্ব বাজেট
ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য ১৮৮ কোটি টাকার রাজস্ব বাজেট
বুড়িগঙ্গায় মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ
বুড়িগঙ্গায় মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান