• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

পশ্চিম তীর দখলের বিল ট্রাম্পের শান্তি পরিকল্পনার জন্য হুমকি : রুবিও

আন্তর্জাতিক ডেস্ক    ২৩ অক্টোবর ২০২৫, ১০:৪৬ এ.এম.
ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও

ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের জুদেয়া ও সামারিয়া এলাকাকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার একটি বিল পাস করেছে ইসরায়েলি পার্লামেন্ট নেসেট।

এ বিলকে যুক্তরাষ্ট্র ‘গাজা শান্তি পরিকল্পনার জন্য হুমকি’ হিসেবে দেখছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন।

বুধবার (২২  অক্টোবর) ওয়াশিংটন থেকে ইসরায়েলের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুবিও বলেন,  “তারা (ইসরায়েল) নেসেটে একটি বিল পাস করেছে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন-আমরা এই বিলকে সমর্থন করি না। কারণ এটি গাজার শান্তি পরিকল্পনার জন্য সরাসরি হুমকি।”

তিনি আরও বলেন, “বিলটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই এসেছে-এ নিয়ে সন্দেহ নেই। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এমন পদক্ষেপের ফল হতে পারে উল্টো।”

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় জুদেয়া ও সামারিয়া দখল করেছিল ইসরায়েল, যা তখন থেকে পশ্চিম তীরের দখলকৃত এলাকা হিসেবেই রয়ে গেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, বুধবার নেসেটে ১২০ আসনের মধ্যে ২৫ ভোটে বিলটি পাস হয়, ২৪ জন বিরোধিতা করেন এবং ৫১ জন ভোট দেওয়া থেকে বিরত থাকেন।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টি বিলটির বিরোধিতা করলেও জোট সরকারের কয়েকজন শরিক দল পক্ষে ভোট দেয়।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প গাজা উপত্যকার যুদ্ধবিরতি সংক্রান্ত একটি শান্তি পরিকল্পনা প্রস্তাব করেন। ইসরায়েল ও হামাসের সম্মতিতে ১০ অক্টোবর থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি, যা এখন পর্যন্ত টিকে আছে।

সূত্র : টাইমস অব ইসরায়েল

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের