• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

বড়বাইদ এতিমখানা'র ৪৫ তম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২৩ অক্টোবর ২০২৫, ০১:৫৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইরে মধুপুর উপজেলা শহর থেকে ৯ কিলোমিটার দূরে অবস্থিত বড়বাইদ এতিমখানা। মধুপুর হতে ময়মনসিংহ যেতেই গভীর জঙ্গলের মাঝে চোখে পড়বে বড়বাইদ জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদীস মাদ্রাসা ও এতিমখানার সাইনবোর্ড আর আধাপাকা টিনের চালাঘর ও পাকা মসজিদ।

জলছত্র ২৫ মাইল বাজার হতে উত্তর দিকে পাকা রাস্তা বেয়ে এগোলেই শালবন। দুপাশে সারি সারি জারুল, সেগুন আর শাল-গজারির বন। চারদিকে সুমসান নীরবতা, পাখপাখালির গান। মন জুড়িয়ে আসে। এই সবুজের তাজা নিশ্বাস নিয়ে দীর্ঘ ৪৬ বছর যাবৎ ২৩ একর ৩ শতাংশ পাহাড়ি বনাঞ্চলের গভীর অরন্যের মাঝে দ্বীনি শিক্ষা দিয়ে আসছেন বিভিন্ন সময়ের এক দল দক্ষ কোরআনের পাখিরা।

প্রতিভার সন্ধানে বড়বাইদ এতিমখানা। দেশ স্বাধীনের পরে ১৯৭৯ সনে সাত জন পীরজাদার হাত ধরেই মধুপুর গড়ের নির্জন, গহীন অরন্যের ঝোপঝাড়ে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু কাগজ কলমে স্থাপিত রয়েছে ১৯৮০ সনে।  বড়বাইদ জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদীস মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা প্রয়াত আল্লামা আব্দুস সালাম রাজী রাহমাতুল্লাহি আলাইহি।

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের বড়বাইদ জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমদিয়া এতিমখানা ও মাদ্রাসা প্রাঙ্গনে আগামী আগামী শনিবার (১ নভেম্বর) ১৬ কার্তিক ১৪৩২ বাংলা, সময় বাদ আছর হতে মধ্যরাত পর্যন্ত ৪৫তম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।

প্রতি বছরের ন্যায় খিলগাতী দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শিবলী রব্বানী এর পরিচালনায় বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়ে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসির বয়ান করবেন ঢাকা দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার প্রধান মুফতি আলহাজ্ব ওসমান গণি সালেহী।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত হয়ে আলোচনা করবেন ইসলামী গবেষক ও বড়বাইদ এতিম খানার সিনিয়র মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা ড. মুহাম্মদ মোফাজ্জেল হোসাইন। এবং আমন্ত্রিত উলামায়ে কেরামগন উপস্থিত হয়ে আলোচনা করবেন।  

মুফতী ইব্রাহিম তৌকির জানান, বড়বাইদ জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়াতে প্রতি বছরের ন্যায় এবারো বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অর্থ জামিয়া খলিফা ও জামাত্মা, মুজাহিদে মিল্লাত পরিচালক মাওলানা মুহাম্মদ ইমান আলী বলেন, নুরানী নার্সারী হতে দাওরায়ে হাদীস (মাস্টার্স) ও ইফতা বিভাগ (ইসলামী উচ্চতর গবেষণা কেন্দ্র) পর্যন্ত ফ্রি থাকা-খাওয়ার সুব্যবস্থা আছে। এবং আগামী শনিবার সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২
ফাইল ছবি
ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে বন্যার্তদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন