• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

হরিপুরে মসলার দাম ঊর্ধ্বমুখি, স্বস্তি ফিরেছে সবজিতে

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি    ২৩ অক্টোবর ২০২৫, ০২:০১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ঠাকুরগাঁওয়ের হরিপুরে শীতের আগাম সবজি কাঁচা বাজারে আসতে শুরু করায় বাজারে সবজিতে কিছুটা স্বস্তি ফিরলেও কাঁচামরিচ, পেঁয়াজ ও রসুনের এর দাম ঊর্ধ্বমূখী। বাজারে নতুন সবজি হিসেবে দেশি কাটালি বেগুন, টমেটো বেশি দামে বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে পেঁয়াজ ও কাচামরিচ ও রসুনের।

তবে শীতের আগাম সবজি বাজারে সরবরাহ বাড়ায় সবজিতে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে ক্রেতারা। গতকাল বৃহস্পতিবার   সকালে উপজেলার কালিগঞ্জ বাজার, বটতলী বাজার, কাঁঠালডাঙ্গী বাজার,ভাতুরিয়া বাজার হরিপুর নতুন বাজার সহ কয়েকটি খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। গত সপ্তাহের তুলনায় কেজিতে ৪০ টাকা বেড়ে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২শ’ টাকা এবং কেজিতে ৫ টাকা বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ টাকা ও কেজিতে ১০ টাকা বেড়ে রসুন বিক্রি হচ্ছে ১৬০ টাকা।

তবে ক্রেতাদের জন্য স্বস্তি ফিরেছে সবজি বাজারে। প্রতি কেজি আলু ১৬ টাকা, কচু ২০টাকা, মুলা ৩০ টাকা, শসা ৪০ টাকা, পটল ৪০ টাকা, ঢেঁরশ ৪০ টাকা, ফুলকপি ৬০ টাকা, ছোট করলা ৬০ টাকা, বড় করলা ৭০ টাকা, লাউ প্রতি পিস ৪০ টাকা, চিচিংগা ৩০ টাকা, কাঁচাকলা ২০ টাকা হালি, কয়থা ৪০ টাকা কেজি।

ভিওডি বাংলা/ এমএইচ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২
ফাইল ছবি
ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে বন্যার্তদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন