• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

ঝালকাঠিতে নুরুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি    ২৩ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ঝালকাঠির রাজাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রাজাপুর সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. নুরুল ইসলাম খলিফাকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে রাজাপুর প্রেসক্লাবের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নুরুল ইসলাম খলিফা একজন সৎ, নির্ভীক ও জনপ্রিয় স্থানীয় নেতা। রাজনৈতিক ও ব্যক্তিগত শত্রুতার কারণে তাকে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে। তারা অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে একজন নিরপরাধ মানুষকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে।

এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন মো. বাচ্চু, মো. কালাম, মোসাঃ মিতু ও মোসাঃ নূরজাহান প্রমুখ। বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও নুরুল ইসলাম খলিফার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২
ফাইল ছবি
ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে বন্যার্তদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন