• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

কাথরিয়ায় পারিবারিক বিরোধে প্রতিপক্ষের ইটের আঘাতে গৃহবধূ নিহত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ২৩ অক্টোবর ২০২৫, ০৩:২৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় রিপু আক্তার (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সলার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রিপু আক্তার বাঁশখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের লস্কর পাড়া এলাকার নূর মোহাম্মদ মিয়ার স্ত্রী। তিনি এক কন্যা সন্তানের জননী।

পরিবার সূত্রে জানা যায়, রিপু আক্তার গত মঙ্গলবার বাবার বাড়ি কাথরিয়ায় বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে তাদের  জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় শাহাব মিয়ার ছেলে ফরিদ আহমদ ও তার ছেলে মোঃ শহিদুল্লাহর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তারা রিপুকে ইট দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২
ফাইল ছবি
ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে বন্যার্তদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন