• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

নবাবগঞ্জে ৭৯ জন গ্রামপুলিশের মাঝে নতুন পোশাক-সরঞ্জাম বিতরণ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ২৩ অক্টোবর ২০২৫, ০৩:৩০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলায় ৭৯ জন গ্রামপুলিশের মধ্যে পোশাক ও আনুষঙ্গিক সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলার মোট ৭৯ জন গ্রামপুলিশের হাতে নতুন পোশাক, জুতা, বেল্ট, টর্চলাইটসহ বিভিন্ন সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান বলেন, গ্রামপুলিশ প্রশাসনের মূল শেকড় পর্যায়ে কাজ করে। তাদের দায়িত্বশীলতা ও সততার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সরকার তাদের কাজের স্বীকৃতি স্বরূপ এসব পোশাক ও সরঞ্জাম প্রদান করছে। আমাদের গ্রামীণ আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উপজেলার ৯ টি ইউনিয়নের মোট ৭৯ জন গ্রামপুলিশ সদস্যকে এসব পোশাক দেওয়া  হয়েছে। পোশাকের সঙ্গে ছাতা, লাইট, জুতা ও বেল্ট রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজ , সহ গ্রাম পুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

গ্রাম পুলিশের সদস্যরা নতুন পোশাক ও সরঞ্জাম পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আরও আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার করেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২
ফাইল ছবি
ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে বন্যার্তদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন