• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

অচেনা পথ : জামশেদ নাজিম

ভিওডি বাংলা ডেস্ক    ২৩ অক্টোবর ২০২৫, ০৬:১৩ পি.এম.
কবি ও সাংবাদিক জামশেদ নাজিম। ছবি- ফেসবুক

মনে হয়, আমি ভুল পথে হাঁটছি
চারপাশে চেনা কিছু নেই।
না মানুষ, না আকাশের ভাষা,
শুধু ধুলোবালিতে ঢাকা পায়ের চিহ্ন,
যেন নিজেকেই ফেলে এসেছি বহু আগে।
কতটা পথ হেঁটেছি, পেছন ফিরে দেখিনি—
হঠাৎ ক্লান্তি বলে ওঠে, “অনেক দূর এসেছো।”
তবু পথ? পথ শেষ হয় না,
কেবলই ঘুরপাক খাই নিজের ভেতর।
কবে থেকে যে পরিচিত মুখগুলো
অচেনা হয়ে গেল, বুঝতেই পারিনি।
তারা কি আমায় ফেলে গেছে?
নাকি আমিই ফিরে তাকাইনি কখনো?
হাতের তালুতে আঁকা মানচিত্রটা আজ চুপ—
নতুন ঠিকানায় চিঠি লেখার অভ্যাসও হারিয়েছে।
জানি, উত্তর আসবে না—
কেউ তো আমার অপেক্ষায় নেই।
জীবনের ব্যক্তিগত গল্পটা পালিয়েছিল
এক নির্জন সকালের আড়ালে,
সেদিন জানালার পাশে বসে
শেষবার স্বপ্ন দেখতে চেয়েছিলাম।
ভীষণ যত্নে রাখা আলমারিতে সাজানো
পুতুলপ্রেমটা আজ হাসে না, কাঁদেও না—
শুধু তাকিয়ে থাকে শূন্য চোখে।
যাকে ভালোবেসেছিলাম
নিজের মতো করে।
সে বোঝেনি—
আমিও মানুষ ছিলাম।

ভিওডি বাংলা/ এমপি/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী কাল
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী কাল
মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী
মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী
‘মঙ্গল’ নাম বজায় রেখেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ
‘মঙ্গল’ নাম বজায় রেখেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ