• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

দল যাকে ধানের শীষ দিবে মানুষ তার পক্ষে কাজ করবে: হালিম সাজ্জাদ

পাবনা প্রতিনিধি    ২৩ অক্টোবর ২০২৫, ০৬:৩৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

‎আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আব্দুল হালিম সাজ্জাদ বলেছেন, দলের নীতি নির্ধারকেরা কাউকে এখনো প্রার্থীতা ঘোষণা করেনি। যারা বলছে অমুককে সবুজ সংকেত দেওয়া হয়েছে, তারা সমর্থকদের কাছে মিথ্যা দাবি করে বেড়াচ্ছে। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যাদের নিবিড় সম্পর্ক রয়েছে, দল তাদের আগামীতে মনোনয়ন দিবে। 

তিনি বলেন, সেই বিবেচনায় হাসিনা সরকারের সময় হামলা- মামলার শিকার হয়েছি। দু:সময়ে দলের নেতাকর্মীদের পাশে থেকেছি। এজন্য যোগ্যতার ভিত্তিতে আমি এ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশা করছি। 

‎বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দলীয় ৩১ দফার লিফলেট বিতরণ ও বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।

‎তিনি বলেন, দল যাকে আগামী নির্বাচনে ধানের শীষ দিবে সুজানগর-বেড়ার মানুষ তার পক্ষে ঝাঁপিয়ে পড়বে।তার হয়ে কাজ করে বিপুল ভোটে এ আসনে বিজয়ী হবো। আগামী ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে দলের নেতাকর্মী ও সাধারন ভোটারদের উৎসাহিত করতে মাঠে প্রচার কাজ শুরু করেছি।

‎তিনি আরও বলেন, একটি দল পিআর পদ্ধতিতে ভোট চাইছে। যারা পিআর চায় তাদেরতো জনসমর্থন নাই। ছোট ছোট দল নির্বাচনে তাদের স্বার্থের কারণে পিআর পদ্ধতিতে ভোট চাইছে। এদেশের মানুষ পিআর বোঝে না। প্রচলিত পদ্ধতিতেই ভোট দিতে চায় ভোটাররা। তাই এসব দাবি করে কোন ফায়দা নেই। তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয় লাভ করবে।

‎এর আগে দুপুর ১২টার দিকে পাবনার সুজানগরের পুরাতন স্টেডিয়াম (কাচারি) মাঠ প্রাঙ্গণ থেকে ব্যানার ফেস্টুন ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে  বের হয় সমর্থকেরা। নাজিরগঞ্জ, বাঁধেরহাট, কাশিনাথপুর, চিনাখড়া হয়ে মোটরসাইকেল শোভাযাত্রাটি পৌর এলাকায় এসে শেষ হয়। শোভাযাত্রায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া দেশ গঠনের ৩১ দফার প্রচার লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সুজানগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সালাম মোল্লা, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর খান, বিএনপি নেতা কাজী হান্নান, পান্না চৌধুরী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক বাবু মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কেরামত আলী, উপজেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নবী মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, যুবনেতা আরিফ বিশ্বাস, ছাত্র নেতা আলম, শাকিল সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন
ছবি: ভিওডি বাংলা
নাটোরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ছড়ালো ফেসবুকে
ফাইল ছবি
আগৈলঝাড়া থানায় হামলা ৩ শতাধিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১৮