• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাংশায় প্রস্তুতি সভা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২৪ অক্টোবর ২০২৫, ১১:০৯ এ.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল ৫টায় পাংশা উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে পৌর শহরের থানা মোড় এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভার অনুষ্ঠিত হয়।

সভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রিংকু। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরিফ-উল ইসলাম মিষ্টি ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. রুহুল আমিন।

এসময় আরও উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান খান, পৌর যুবদলের আহ্বায়ক মো. সবুজ সরদার, যুবদল নেতা মাসুদ রানা জনি, যুবদল নেতা আশরাফুল ইসলাম ফরিদ প্রমুখ।

বক্তারা বলেন, যুবদলের প্রতিষ্ঠার ৪৭ বছরে দেশের গণতন্ত্র রক্ষায় এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার কথা বলেন।

প্রস্তুতি সভা শেষে থানা মোড় এলাকায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণের উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন
ছবি: ভিওডি বাংলা
নাটোরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ছড়ালো ফেসবুকে
ফাইল ছবি
আগৈলঝাড়া থানায় হামলা ৩ শতাধিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১৮