• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

ফেগামারী ও দোখলার যৌথ উদ্যোগে জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২৪ অক্টোবর ২০২৫, ১১:১১ এ.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুরে পাহাড়ি বনাঞ্চল এলাকার মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফেগামারী ও দোখলার যৌথ উদ্যোগে আয়োজিত “ফুটবল টুর্নামেন্ট–২০২৫”। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে মধুপুর উপজেলার দোখলা জাতীয় উদ্যান মাঠে ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফাইনাল খেলাটির উদ্বোধন করেন মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরানুল কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরণখোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক শারমীন সুলতানা সুমী, ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম ফরিদ, মধুপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস. এম. শহীদ, ও দপ্তর সম্পাদক মোঃ লিটন সরকার প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পীরগাছা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মিহির মার্টিন মৃ।

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অরণখোলা ইউনিয়নের ইউপি সদস্য ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ফিলিপ কুবি এবং সাধারণ সম্পাদক মোঃ ফরমান আলী।

ফাইনাল খেলায় ফেগামারী একাদশ ৪–১ গোলে উখাইরাবাড়ী মিতালি ক্লাব একাদশ'কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

দিনব্যাপী এই ফুটবল উৎসবকে ঘিরে ফেগামারী ও দোখলা এলাকায় ছিল উৎসবের আমেজ। শত শত দর্শকের উপস্থিতিতে খেলোয়াড়রা উপহার দেন দুর্দান্ত পারফরম্যান্স।

স্থানীয়দের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সমাজে ইতিবাচক ধারা সৃষ্টি করতে সহায়ক ভূমিকা রাখবে।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন
ছবি: ভিওডি বাংলা
নাটোরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ছড়ালো ফেসবুকে
ফাইল ছবি
আগৈলঝাড়া থানায় হামলা ৩ শতাধিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১৮