• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

কলম্বিয়ার প্রেসিডেন্টকে ‘পাগল’ বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ অক্টোবর ২০২৫, ১১:২৩ এ.এম.
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও

প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদক পাচারকারী নৌকায় যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় চরম উত্তেজনা তৈরি হয়েছে কলম্বিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে। এই ঘটনার প্রেক্ষিতে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে ‘পাগল’ বলে কটাক্ষ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

অন্যদিকে, পেত্রোকে ‘গুন্ডা’ আখ্যা দিয়ে কলম্বিয়াকে দেওয়া সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কো রুবিও বলেন, “আমার মনে হয় কলম্বিয়ার সামরিক বাহিনী ও পুলিশ এখনো প্রো-আমেরিকান। কিন্তু তাদের একমাত্র সমস্যা হলো একজন পাগল প্রেসিডেন্ট।”

তিনি আরও যোগ করেন, “ওই লোকটা একেবারে পাগল এবং মানসিকভাবে স্থিতিশীল নন।”

লাতিন আমেরিকার বামপন্থি নেতাদের কঠোর সমালোচক হিসেবে পরিচিত রুবিওর এমন মন্তব্যে ওয়াশিংটন ও বোগোতার সম্পর্ক আরও টানাপোড়েনের মুখে পড়েছে।

এর আগে বুধবার যুক্তরাষ্ট্র জানায়, তারা প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় হামলা চালিয়ে পাঁচজনকে হত্যা করেছে। ওই ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প ও পেত্রোর মধ্যে শুরু হয় তীব্র বাকযুদ্ধ।

ট্রাম্প এক বিবৃতিতে পেত্রোকে ‘গুন্ডা’ আখ্যা দিয়ে বলেন, “তিনি নিজেই মাদক পাচারে জড়িত এবং দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন।”

এর জবাবে প্রেসিডেন্ট পেত্রো বলেন, “আমি যুক্তরাষ্ট্রের আইনজীবীদের সহায়তায় নিজেকে আইনি প্রক্রিয়ায় রক্ষা করব।”

পরবর্তীতে ট্রাম্প ঘোষণা দেন, কলম্বিয়াকে দেওয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়েছে। একইসঙ্গে প্রেসিডেন্ট পেত্রোকে সতর্ক করে তিনি বলেন, “সাবধান থাকুন।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের