• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

চৌগাছায় কমলা আইসক্রিম ফ্যাক্টারীর লাখ টাকা জরিমানা

যশোর প্রতিনিধি    ২৪ অক্টোবর ২০২৫, ১১:৩৫ এ.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

যশোরের চৌগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরির প্রমাণ মেলায় কমলা আইসক্রিম ফ্যাক্টরির মালিক রাশিদুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে চৌগাছা-ঝিকরগাছা সড়কের ছুটিপুর স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

জানা গেছে, অভিযানকালে ওই কারখানায় যশোর ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত আইসক্রিমে ক্ষতিকর রং মেশানো দেখতে পান। বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল রং ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার আইসক্রিম তৈরি এবং অবৈধভাবে বিভিন্ন কোম্পানির আইসক্রিম তৈরির কার্যক্রম দেখতে পান। যে কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ও ৫১ ধারায় ব্যবসায়ী রাশিদুল ইসলামকে এক লাখ টাকা অর্থদণ্ড দেন।

অভিযানে ক্যাব সদস্য রকিব উদ্দিন সরকার, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন
ছবি: ভিওডি বাংলা
নাটোরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ছড়ালো ফেসবুকে
ফাইল ছবি
আগৈলঝাড়া থানায় হামলা ৩ শতাধিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১৮