• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মোহাম্মদপুরে সেনাবাহিনী-র‍্যাব যৌথ অভিযান:

বিদেশি পিস্তল ও মাদকসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক    ২৪ অক্টোবর ২০২৫, ০১:৫৬ পি.এম.
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী ও র‍্যাব-২ এর যৌথ অভিযানে গ্রেপ্তার ৪ -ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী ও র‍্যাব-২ এর যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল এবং মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানটি শুক্রবার রাত দেড়টা থেকে ভোর ৫টা পর্যন্ত পরিচালিত হয়।

গ্রেপ্তাররা হলেন-আব্দুল্লাহ সারমান (৩১), ইমরান হোসেন আলম (২৮), মো. আকাশ (২৫) এবং মো. সোহেল (২৮)। এর মধ্যে মো. সোহেল শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল বাহিনীর ম্যানেজার হিসেবে পরিচিত।

সূত্র জানায়, সম্প্রতি জেনেভা ক্যাম্পে স্থানীয় তিনটি কুখ্যাত গ্যাং—চুয়া সেলিম, পিচ্চি রাজা ও বুনিয়া সোহেলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে একাধিক সংঘর্ষ ঘটেছে। ২১ অক্টোবর সেনাবাহিনী পিচ্চি রাজা বাহিনীর আস্তানা থেকে ৩২টি তাজা ককটেলসহ চারজনকে গ্রেপ্তার করেছিল। ২৩ অক্টোবর বুনিয়া সোহেল গ্রুপের সদস্য জাহিদ (২০) প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সঙ্গে সংঘর্ষে ককটেল বিস্ফোরণে নিহত হন।

পরবর্তীতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৭.৬৫ মিমি আকারের বিদেশি পিস্তল এবং দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং অস্ত্রটি র‍্যাব-২ এর নিকট আইনগত ব্যবস্থার জন্য পাঠানো হয়েছে।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, “মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাস ও মাদক নির্মূলের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। সম্প্রতি থানা পুলিশের অভিযানে প্রায় ২০ জন অপরাধীও গ্রেপ্তার হয়েছে। এরকম যৌথ অভিযান নিয়মিত চালানো হবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রশাসক আবদুস সালাম
নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রশাসক আবদুস সালাম
জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম
জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম
ঈদে ফাঁকা ঢাকায় নাগরিকদের সতর্ক থাকলে বললেন ডিএমপি প্রধান
ঈদে ফাঁকা ঢাকায় নাগরিকদের সতর্ক থাকলে বললেন ডিএমপি প্রধান