• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জীবন ও দুঃখ: কাজী ইমদাদুল

ভিওডি বাংলা ডেস্ক    ২৪ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ পি.এম.
সাবেক কর কমিশনার কাজী ইমদাদুল হক। ছবি- ফেসবুক

জন্মের প্রথম কান্নাটি কি কোনো গভীর দুঃখের অনুভূতি? 
না কি তা দুঃখের  অনুভূতির পরীক্ষা।
মানুষ আসে এখানে কিছু শিখতে, কিছু হারাতে,
আর সেই হারানোর ভেতরেই আবার কিছু খুঁজেও পায়। না হয় সে আসবে কেনো? 
দুঃখ যেন এক অনন্ত স্রোত,
যা বয়ে যায় আমাদের রক্তে, নিঃশ্বাসে, স্বপ্নে ও জাগরণে।
তবু সেই দুঃখই তো জাগায় চিন্তা,
যে প্রশ্ন করে — “আমি কে? কেন বেঁচে আছি?”
এক দার্শনিক বলেছেন, “জীবন দুঃখময়” —
মানুষের জন্ম, বার্ধক্য, রোগ, মৃত্যু — সবই দুঃখের উৎস।
কিন্তু এই দুঃখের কারণও আছে — তা হলো মানুষের সহজাত জাগতিক তৃষ্ণা বা আসক্তি।
যখন মানুষ আকাঙ্ক্ষা, আসক্তি, অহং থেকে মুক্ত হতে শেখে, তখনই সে দুঃখ থেকে মুক্তি পাবে। 
অর্থাৎ, জীবন দুঃখের আধার বটে, কিন্তু সেই দুঃখ থেকে মুক্তির সম্ভাবনাও আছে।
একজন মহাকবি বলেছিলেন — দুঃখেই আছে প্রেমের মহিমা।
আমরা হাঁটি এই দুইয়ের মাঝপথে —
একদিকে ত্যাগ, অন্যদিকে তীব্র অনুভব।
জীবন কখনও শান্ত, কখনও ঝড়,
তবু প্রতিটি অশ্রুবিন্দুতেই লুকিয়ে থাকে এক নতুন আলো , এক নতুন আশা।
দুঃখ আমাদের ভাঙে, আবার গড়ে —
যেন মৃৎশিল্পীর হাতে নরম মাটি।
তাই---
দুঃখকে ভয় নয়, তাকে বুঝতে শিখাই জ্ঞান! 
কারণ, দুঃখই মানুষের গভীরতম শিক্ষক,
যে শেখায় — শত আঘাতেও কিভাবে বেঁচে থাকতে হয়।
একজন বলেছেন দুঃখের অপর নাম সৃষ্টিশীলতা, আবার  অন্যজন বলেছেন দুঃখ পরিণামে মৃত্যুও ডেকে আনে। 
সৃষ্টি  বা মৃত্যু  যা-ই হোক  , মুক্তি কোথায়?

ভিওডি বাংলা/ এম/এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী কাল
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী কাল
মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী
মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী
‘মঙ্গল’ নাম বজায় রেখেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ
‘মঙ্গল’ নাম বজায় রেখেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ