• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

থাইল্যান্ডের কাছে ৩-০ গোলে হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক    ২৪ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। সেই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বাংলাদেশ নারী ফুটবল দল থাইল্যান্ডে দু'টি প্রীতি ম্যাচ খেলবে। আজ ব্যাংককে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বাংলাদেশ ০-৩ গোলে হেরেছে। 

ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ১ গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে স্বাগতিক দল আরও দুই গোল দেয়। ৩-০ ব্যবধানে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। থাইল্যান্ডের ব্যাংককে ফিফা স্বীকৃতিপ্রাপ্ত ম্যাচ হলেও বাফুফে ও থাই ফুটবল এসোসিয়েশন ম্যাচটি ক্লোজড ডোর রেখেছে।

সরাসরি লাইভ সম্প্রচার না হওয়ায় বাংলাদেশের ফুটবলপ্রেমীরা খেলা দেখার সুযোগ পাননি। বাফুফে মিডিয়া বিভাগ তথ্য সরবারহ করলেও গোলদাতা ও গোলের সময় উল্লেখ করেনি।

থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী ফুটবল দল এক যুগ পর আবার ম্যাচ খেলল। ২০১৩ সালে এশিয়ান কাপ বাছাইয়ে থাইল্যান্ড ৯-০ গোলে বাংলাদেশকে হারিয়েছিল। এক যুগ পর বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে হারল। 

থাইল্যান্ড নারী এশিয়া কাপে নিয়মিত দল। এবার ভারতের বিপক্ষে হেরে এশিয়া কাপে খেলতে পারছে না। ফিফার র‌্যাংকিংয়ে তাদের অবস্থান ৫৩। সেখানে বাংলাদেশের র‌্যাংকিং ১০৪। বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান কাপ নিশ্চিত করেছে। গত জুলাইয়ে ঋতুপর্ণা-আফিদাদের নারী এশিয়ান কাপ খেলা নিশ্চিত হয়। এরপর আজই আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন তারা। ২৭ অক্টোবর পরবর্তী ম্যাচ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার