• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

রাজারহাটে ট্রেনে কাটা পড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

   ২৪ অক্টোবর ২০২৫, ০৮:৪৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার(২৪অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজারহাট-টগরাইহাট রেল স্টেশনের মাঝখানে দিনোবাজার এলাকায়।

এলাকাবাসী ও পুলিশ জানান, শুক্রবার (২৪অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পার্বতীপুরগামী রমনা লোকাল ট্রেনটি কুড়িগ্রাম থেকে ছেড়ে আসার পথিমধ্যে দিনোবাজার এলাকা ত্যাগ করলে এক কিশোরের ছিন্নভিন্ন লাশ পথচারীরা দেখতে পায়। 

পথচারীদের চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে লাশ শনাক্ত করেন। ট্রেনে কাটা পড়া কিশোরটি উপজেলার চাকিরপশার ইউনিয়নের আষাঢু গ্রামের পল্লী চিকিৎসক মোনায়েম খাঁর ছেলে মাসুদ মিয়া(১৭) বলে জানা যায়। কিন্তু মাসুদ মিয়া কি কারণে ট্রেনে কাটা পড়েছে তা জানা যায়নি। 

তবে রাজারহাট থানা পুলিশ প্রাথমিকভাবে ধারনা করেন টিকটক করতে গিয়ে ট্রেনের নীচে পড়তে পারেন। আবার অনেকে মনে করেন, সে ট্রেনের যাত্রী ছিল। দরজায় থাকার কারণে ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়তে পারে। 

তার মৃত্যুর কারণ কেউই সঠিকভাবে বলতে পারেননি। রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম লিংকন বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি জিআরপি পুলিশের কাজ তাই আমরা কাউনিয়া জিআরপি পুলিশকে কবর দিয়েছি। এ রিপোট রাত ৮টায় লেখা পর্যন্ত  লাশ লাইনের উপর পড়েছিল।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন
ছবি: ভিওডি বাংলা
নাটোরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ছড়ালো ফেসবুকে
ফাইল ছবি
আগৈলঝাড়া থানায় হামলা ৩ শতাধিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১৮