• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

নবাবগঞ্জে ১ হাজার তাল বীজ রোপণ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ২৫ অক্টোবর ২০২৫, ০১:০২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

দিনাজপুরের নবাবগঞ্জে ভয়েস অফ কুশদহ  স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত প্রতিরোধে ১ হাজার তালবীজ রোপণ করা হয়েছে।

শুক্রবার সারাদিনব্যাপী 'গাছ লাগান পরিবেশ বাঁচান', 'তালের চারা রোপন করুন, বজ্রপাত থেকে দূরে থাকুন’ এই স্লোগান কে সামনে রেখে প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত রোধে উপজেলার ৯ নং কুশদহ  ইউনিয়নের বিভিন্ন স্থানে তাল গাছের চারা ও বীজ রোপণ করা হয়।

সংগঠনের সভাপতি খালিদ আশরাফ জুলিয়াস জানান, বজ্রপাত ঠেকাতে এই উপকারী গাছটির চারা রোপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আপাতত ১ হাজার তালবীজ সংগ্রহ করে বিভিন্ন সড়কের পাশে রোপণ করা হবে।

সংগঠনের সদস্য ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে বছরব্যাপী এই তালবীজ সংগ্রহ করে রোপণ করা হবে। সংগঠনের এই কার্যক্রম পর্যায়ক্রমে উপজেলাব্যাপী বিস্তৃত করা হবে।

এসময় উপস্থিত ছিলেন ভয়েস অফ কুশদহ সেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক এমদাদুল হক, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আরআই সোহেল, ও সংগঠনের সদস্যবৃন্দ।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন
ছবি: ভিওডি বাংলা
নাটোরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ছড়ালো ফেসবুকে
ফাইল ছবি
আগৈলঝাড়া থানায় হামলা ৩ শতাধিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১৮