• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ভারতে দুই অস্ট্রেলীয় নারী ক্রিকেটারকে যৌন হয়রানি

স্পোর্টস ডেস্ক    ২৫ অক্টোবর ২০২৫, ০৫:০৮ পি.এম.
অস্ট্রেলীয়া নারী ক্রিকেট দল। সংগৃহীত ছবি

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে দুই অস্ট্রেলীয় নারী ক্রিকেটারকে রাস্তায় অনুসরণ ও যৌন হয়রানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে অংশ নিচ্ছেন ওই দুই ক্রিকেটার। বৃহস্পতিবার সকালে টিম হোটেল থেকে একটি ক্যাফেতে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজে দেখা যায়— এক ব্যক্তি আকাশী রঙের জিন্স, সাদা শার্ট ও টুপি পরে দুই ক্রিকেটারকে অনুসরণ করছেন। পুলিশ জানায়, ওই ব্যক্তির নাম আকিল, বয়স ২৮ বছর। তার বিরুদ্ধে যৌন হয়রানি ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনুসরণ— এই দুই ধারায় মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ফৌজদারি অপরাধে আগেও অভিযুক্ত ছিলেন আকিল। ঘটনার পরপরই দুই অস্ট্রেলীয় ক্রিকেটার তাদের দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্সকে অবহিত করেন। স্থানীয় পুলিশের সহায়তায় দ্রুত তাদের নিরাপদে হোটেলে ফিরিয়ে আনা হয়।

পরে সহকারী পুলিশ কমিশনার হিমানি মিশ্রা খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার বিস্তারিত জবানবন্দি নেন। সাব-ইন্সপেক্টর নিধি রঘুবংশী জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে বাইকে করে আকিল দুই খেলোয়াড়কে অনুসরণ করছিলেন এবং কিছু দূর গিয়ে যৌন হয়রানি করেন।

পুলিশ বলছে, এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড