• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

পাবিপ্রবিতে উচ্চশিক্ষায় আইইএলটিএস বিষয়ে সেমিনার

পাবনা প্রতিনিধি    ২৫ অক্টোবর ২০২৫, ০৬:০৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরের উদ্যোগে ‘হায়ার এডুকেশন ইন অ্যাব্রোড অ্যান্ড আইইএলটিএস প্রিপারেশন’ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে সকাল সাড়ে ১০টায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা গুগল ফরম পূরণের মাধ্যমে অংশগ্রহণ করেন।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। সভাপতিত্ব করেন ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল হক। রিসোর্স পারসন ছিলেন কানাডার টিচিং অ্যান্ড এডুকেশনাল লিঙ্গুইস্টিকের এমএড এবং  কেমব্রিজ সিইএলটিএ সার্টিফায়েডপ্রাপ্ত মো. সজিবুল ইসলাম।

সেমিনারে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম শিক্ষার্থীদের বলেন, ‘তোমাদের ডেডিকেশন থাকতে হবে এবং পারতে হবে। উচ্চশিক্ষা গ্রহণে বিদেশে যেতে হবে এবং দেশে এসে দেশ গড়ায় অবদান রাখতে হবে। আমরাও পারি; এটা তোমাদের প্রমাণ করতে হবে।’

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, ‘বিদেশে যেতে হলে আমাদের ভাষার দক্ষতা দরকার। সারা দুনিয়াতে প্রতিযোগিতা বাড়ছে; সেখানে টিকে থাকতে হলে ইংরোজি ভাষা জানতে হবে। উন্নত দেশে যেতে হলে আইইএলটিএসে ভালো স্কোর পেতে হবে এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য দ্রæত প্রস্তুতি গ্রহণ করতে হবে। স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রশাসন থেকে প্রযোজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব।’

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন
ছবি: ভিওডি বাংলা
নাটোরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ছড়ালো ফেসবুকে
ফাইল ছবি
আগৈলঝাড়া থানায় হামলা ৩ শতাধিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১৮