• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঘরে আগুনে গৃহকর্তার মৃত্যু, দগ্ধ চারজন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : ধর্মমন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনায় অতিরিক্ত অর্থ আদায় প্রমাণিত হলে চুক্তি বাতিল : ডিএসসিসি প্রশাসক দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার : সেতুমন্ত্রী গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করলেই দেশ এগিয়ে যাবে : আমানউল্লাহ যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ উচ্চশিক্ষার জাতীয় কর্মশালা কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নতুন বিধিনিষেধ চালু করল ইরান তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু

রাজবাড়ীর নারী ফুটবল খেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়

রাজবাড়ী প্রতিনিধি    ২৬ অক্টোবর ২০২৫, ১০:৫৭ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় নারী ফুটবল খেলা দেখতে টিকিট কেটে মাঠে উপচে পড়া দর্শকের ভিড় জমেছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টা থেকে উপজেলার সরিষা প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সরিষা বয়েজ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় নারী ফুটবল ম্যাচটি।

প্রবেশ টিকিটের মূল্য ছিল ৩০ টাকা। সেই টিকিট কেটে নারী-পুরুষসহ কয়েক হাজার দর্শক মাঠে ভিড় করেন খেলা উপভোগ করতে। দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

ম্যাচে মুখোমুখি হয় বগুড়ার রক্সি ফুটবল একাডেমি ও রাঙ্গামাটির মাটিরাঙ্গা নারী ফুটবল একাডেমি। নির্ধারিত সময়ে দুই দল ২-২ গোলে সমতায় থাকায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত মাটিরাঙ্গা নারী ফুটবল একাডেমি ৫-৪ গোলে রক্সি একাডেমিকে পরাজিত করে শিরোপা অর্জন করে।

খেলা দেখতে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, পাংশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সরিষা বয়েজ ক্লাবের সভাপতি হারুন অর রশিদ কালাম বলেন, “আমরা নারী ফুটবলকে এগিয়ে নিতে নিয়মিতভাবে এমন টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করছি। আজকের দর্শক সমাগম আমাদের আরও উৎসাহিত করেছে।”

ক্লাবের সাধারণ সম্পাদক বাচ্চু বিশ্বাস বলেন, “খেলা দেখতে কয়েক হাজার মানুষ মাঠে এসেছে। নারী ফুটবলে এমন আগ্রহ সত্যিই আনন্দের বিষয়।”

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। নারী ফুটবলের প্রতি স্থানীয়দের আগ্রহ ও অংশগ্রহণে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধুকে বাসায় ডেকে কুপিয়ে হত্যা
বন্ধুকে বাসায় ডেকে কুপিয়ে হত্যা
ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, আহত বাবা-বোন
ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, আহত বাবা-বোন
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি