• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট এর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

সাতক্ষীরা প্রতিনিধি    ২৬ অক্টোবর ২০২৫, ০২:১৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

সাতক্ষীরার কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খানের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।

একই সঙ্গে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, স্থানীয় মনিরুল ইসলামের কন্যা হুমাইরা আনজুর সঙ্গে যশোরের কেশবপুর উপজেলার রফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল (রাফি)-এর বাল্যবিবাহের আয়োজন চলছে।

অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে মো. মাইনুল ইসলাম খান বাল্যবিবাহটি বন্ধ করেন এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৯ ধারায় কন্যা পক্ষকে ২০ হাজার টাকা ও বর পক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন
ছবি: ভিওডি বাংলা
নাটোরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ছড়ালো ফেসবুকে
ফাইল ছবি
আগৈলঝাড়া থানায় হামলা ৩ শতাধিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১৮