• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঘরে আগুনে গৃহকর্তার মৃত্যু, দগ্ধ চারজন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : ধর্মমন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনায় অতিরিক্ত অর্থ আদায় প্রমাণিত হলে চুক্তি বাতিল : ডিএসসিসি প্রশাসক দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার : সেতুমন্ত্রী গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করলেই দেশ এগিয়ে যাবে : আমানউল্লাহ যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ উচ্চশিক্ষার জাতীয় কর্মশালা কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নতুন বিধিনিষেধ চালু করল ইরান তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু

পাংশায় জিসপ'র উদ্যোগে ৩১ দফার লিফলেট বিতরণ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২৬ অক্টোবর ২০২৫, ০২:৫৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)'র উদ্যোগে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ রাজবাড়ী জেলা শাখা পাংশা বাজারে এ কর্মসূচি পালন করেন।

লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. কুদ্দুস আলী মন্ডল, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মো. আকবর হোসেন, পাংশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রিপন খানসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় "মো. কুদ্দুস আলী মন্ডল বলেন, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা আজ পাংশা বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছি। সেই সাথে জনগণের কাছে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দিচ্ছি এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছি। প্রতিটি মানুষকে ৩১ দফা সম্পর্কে অবগত করছি।"

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধুকে বাসায় ডেকে কুপিয়ে হত্যা
বন্ধুকে বাসায় ডেকে কুপিয়ে হত্যা
ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, আহত বাবা-বোন
ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, আহত বাবা-বোন
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি