• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঘরে আগুনে গৃহকর্তার মৃত্যু, দগ্ধ চারজন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : ধর্মমন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনায় অতিরিক্ত অর্থ আদায় প্রমাণিত হলে চুক্তি বাতিল : ডিএসসিসি প্রশাসক দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার : সেতুমন্ত্রী গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করলেই দেশ এগিয়ে যাবে : আমানউল্লাহ যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ উচ্চশিক্ষার জাতীয় কর্মশালা কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নতুন বিধিনিষেধ চালু করল ইরান তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু

৩১ দফা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের মূল ভিত্তি : শাহাদাত

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি    ২৬ অক্টোবর ২০২৫, ০৩:১৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 'রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা' সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ঝালকাঠির নলছিটি উপজেলায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৬ অক্টোবর) সকাল ১১টায় নলছিটি উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এই কর্মসূচির আয়োজন করে। প্রথমে উপজেলা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়, এরপর নেতাকর্মীরা পৌরসভার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

প্রধান অতিথি হিসেবে কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শাহাদাত হোসেন বলেন, "আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ৩১টি রূপরেখা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের মূল ভিত্তি। আমরা যদি এই ৩১ দফা পুরোপুরি বাস্তবায়ন করতে পারি, তবে আগামী বাংলাদেশ হবে একটি স্বনির্ভর, উন্নত, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ।" তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি এই ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং তা বাস্তবায়নের জন্য একযোগে কাজ করার আহ্বান জানান।

পৌর বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম শরীফ, জেলা বিএনপির সদস্য এডভোকেট মুবিন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান সুমন, সদস্য সচিব সোহেল রানা। 

এছাড়াও জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী গণসংযোগ ও পথসভায় অংশ নেন।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধুকে বাসায় ডেকে কুপিয়ে হত্যা
বন্ধুকে বাসায় ডেকে কুপিয়ে হত্যা
ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, আহত বাবা-বোন
ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, আহত বাবা-বোন
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি