• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঘরে আগুনে গৃহকর্তার মৃত্যু, দগ্ধ চারজন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : ধর্মমন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনায় অতিরিক্ত অর্থ আদায় প্রমাণিত হলে চুক্তি বাতিল : ডিএসসিসি প্রশাসক দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার : সেতুমন্ত্রী গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করলেই দেশ এগিয়ে যাবে : আমানউল্লাহ যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ উচ্চশিক্ষার জাতীয় কর্মশালা কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নতুন বিধিনিষেধ চালু করল ইরান তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু

কুড়িগ্রামে নৈশ প্রহরির রহস্যজনক মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি    ২৬ অক্টোবর ২০২৫, ০৪:৩৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের লক্ষ্মীকান্ত আর্দশ উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরি আনিছুর রহমান (৩৫) এর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই হত্যাকান্ডে যারা জড়িত আছে তদন্ত সাপেক্ষ তাদের ফাঁসি চাই।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীকান্ত আর্দশ উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকাবাসী। এতে অংশ নেয় নিহতের পরিবারসহ শত শত নারী পুরুষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত আনিছুর রহমানের স্ত্রী আরফাতুন নাহার, নিহতের মা মোছাঃ রাহেলা বেগম, লক্ষ্মীকান্ত আর্দশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আজিজুল হক, সহকর্মী শিক্ষক আব্দুস সামাদ মিয়া, ব্যবসায়ী রফিকুল ইসলাম, বজলু মিয়া, সুরুজ্জামানসহ অনেকে।  

লক্ষ্মীকান্ত স্কুলের নৈশ প্রহরি আনিছুর। ২১ তারিখ তার মরদেহ মেলে রংপুরে। তাকে পরিকল্পিত ভাবে রংপুরে নিয়ে হত্যা করে, গাছে ঝুলিয়ে রাখা হয়। বিষয়টি তদন্ত করে দোষীদের শাস্তির দাবি তাদের। 

মানববন্ধনে নিহতরের স্ত্রী অভিযোগ করে বলেন, আমার স্বামীকে চলতি মাসের ২০ তারিখ রংপুরে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই। এই হত্যায় স্কুলের প্রধান শিক্ষক ও অফিস সহকারী জড়িত আছে। 

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবউল্লাহ জানান, ওই নৈশ প্রহরি তো রংপুরে মারা গেছে। সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এর পরেও ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধুকে বাসায় ডেকে কুপিয়ে হত্যা
বন্ধুকে বাসায় ডেকে কুপিয়ে হত্যা
ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, আহত বাবা-বোন
ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, আহত বাবা-বোন
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি