• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঘরে আগুনে গৃহকর্তার মৃত্যু, দগ্ধ চারজন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : ধর্মমন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনায় অতিরিক্ত অর্থ আদায় প্রমাণিত হলে চুক্তি বাতিল : ডিএসসিসি প্রশাসক দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার : সেতুমন্ত্রী গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করলেই দেশ এগিয়ে যাবে : আমানউল্লাহ যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ উচ্চশিক্ষার জাতীয় কর্মশালা কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নতুন বিধিনিষেধ চালু করল ইরান তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু

জামায়াতের নেতাকর্মীদের হাতে বিএনপির সভাপতি আহত

কুষ্টিয়া প্রতিনিধি    ২৬ অক্টোবর ২০২৫, ০৪:৪১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়ায় জামায়াতের নেতাকর্মীদের হাতে ইউনিয়ন বিএনপির সভাপতি আহত। সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বড়িয়া জামে মসজিদে রাজনৈতিক বক্তব্য দিতে বাধা দেওয়ায় মুফতি আমির হামজার অনুসারীদের হামলায় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মসজিদ কমিটির সভাপতি আব্দুল হান্নান আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ অক্টোবর) আসরের নামাজের পর। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আহত বিএনপি নেতা আব্দুল হান্নান জানান, “আমি বড়িয়া জামে মসজিদের সভাপতি। নামাজ শেষে দেখি মুফতি আমির হামজা কোনো আলোচনা ছাড়াই বক্তব্য দেওয়া শুরু করেন। তিনি রাজনৈতিক প্রসঙ্গে কথা বলছিলেন। আমি অনুরোধ করি যেন ইসলামিক আলোচনাতেই সীমাবদ্ধ থাকেন। কিন্তু এ কথা বলার পরপরই তার অনুসারীরা আমার ওপর হামলা চালায়।”

এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ বলেন, “ঘটনাটি আমরা জেনেছি। জেলা বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

অন্যদিকে, মুফতি আমির হামজা গণমাধ্যমকে বলেন, “আমি গণসংযোগে ছিলাম। নামাজের সময় হলে বড়িয়া জামে মসজিদে নামাজ পড়ি। নামাজ শেষে ইমাম সাহেব আমাকে সালাম দিতে বলেন। সালামের পর কিছু ভুল বোঝাবুঝি হয়, পরে বিষয়টি মীমাংসা হয়।”

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নামাজ শেষে মুফতি আমির হামজা বক্তব্য শুরু করলে মসজিদ সভাপতি ও বিএনপি নেতা আব্দুল হান্নান তাকে রাজনীতি নয়, ইসলাম নিয়ে কথা বলতে বলেন। এতে হামজার অনুসারীরা ক্ষিপ্ত হয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধুকে বাসায় ডেকে কুপিয়ে হত্যা
বন্ধুকে বাসায় ডেকে কুপিয়ে হত্যা
ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, আহত বাবা-বোন
ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, আহত বাবা-বোন
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি