• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : ধর্মমন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনায় অতিরিক্ত অর্থ আদায় প্রমাণিত হলে চুক্তি বাতিল : ডিএসসিসি প্রশাসক দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার : সেতুমন্ত্রী গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করলেই দেশ এগিয়ে যাবে : আমানউল্লাহ যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ উচ্চশিক্ষার জাতীয় কর্মশালা কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নতুন বিধিনিষেধ চালু করল ইরান তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না

বরগুনা-২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর পথসভা

বরগুনা প্রতিনিধি    ২৭ অক্টোবর ২০২৫, ১১:৪১ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী কর্নেল (অব.) হারুনুর রশিদ খান, পিএসসি, এমএসসি, ইউএনবিএম, শনিবার দিনভর পাথরঘাটা উপজেলায় বিভিন্ন স্থানে জনসংযোগ ও পথসভা করেছেন।

দিনব্যাপী তিনি পৌর শহর, বিভিন্ন হাট-বাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, কুশল বিনিময় করেন এবং স্থানীয় সমস্যাগুলোর কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি জনগণের পাশে থেকে সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

কর্নেল (অব.) হারুনুর রশিদ খান বলেন,রাজনীতি আমার কাছে কোনো পদ-পদবির বিষয় নয়; এটি মানুষের কল্যাণে কাজ করার একটি পবিত্র অঙ্গীকার। আমি চাই বরগুনা-২ আসন উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও মানবিকতার উদাহরণ হোক। মানুষ আমাকে যেভাবে গ্রহণ করছে, তা আমাকে আরও অনুপ্রাণিত করছে।

স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী ও তরুণরা জানান, সাবেক এই সেনা কর্মকর্তা একজন সৎ, শৃঙ্খলাবদ্ধ ও সমাজবান্ধব ব্যক্তি। তাদের বিশ্বাস, তিনি এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।

রিকশাচালক মনিরুল ইসলাম বলেন,আমরা এমন একজন নেতা চাই, যিনি আমাদের কষ্ট বুঝবেন। কর্নেল হারুন আমাদের কাছ থেকে নিতে আসেননি, দিতে এসেছেন।

জনসংযোগের পুরো সময়জুড়ে কর্নেল হারুনুর রশিদ খানের সঙ্গে ছিলেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, তরুণ সমর্থক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধুকে বাসায় ডেকে কুপিয়ে হত্যা
বন্ধুকে বাসায় ডেকে কুপিয়ে হত্যা
ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, আহত বাবা-বোন
ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, আহত বাবা-বোন
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি