• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে চট্টগ্রামে বন্যার্তদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন বৈদেশিক সহায়তা কমায় জরুরি সেবা হারাল ১০ লাখ নারী ও কিশোরী

শিবচরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ২৭ অক্টোবর ২০২৫, ১১:৪৪ এ.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হাজী শরিয়তউল্লাহ সমাজ কল্যান পরিষদ। 

রোববার (২৬ অক্টোবর) বিকেলে শিবচর প্রেস ক্লাব চত্ত্বরে এ বিক্ষোভ সমাবেশ করেছে হাজী শরিয়তউল্লাহ সমাজ কল্যান পরিষদ। 

উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের হাতে অ্যাডভোকেট আলিফ হত্যাসহ রাজশাহী,নোয়াখালী,গাজীপুরে কিশোরী ধর্ষণ, খতিব মাওলানা মুহিব্বুল্লাহ মিয়াজীকে গুম ও হত্যাচেষ্টা, বুয়েটের ছাত্র শ্রীশান্ত রায়ের ধর্ষণসহ সারাদেশে গুম, খুন, ধর্ষণ ও সহিংসতার দৃষ্টান্তমূলক শাস্তি এবং ইসকনকে নিষিদ্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের মাদারীপুর জেলার যুগ্ম-আহবায়ক এবং হাজী শরিয়তউল্লাহের সপ্তম পুরুষ হাফেজ মাওলানা হানজালা রাহিমাহুল্লাহ ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফকির নজরুল ইসলাম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম মাদারীপুর জেলার সেক্রেটারি মাওলানা আকরাম হোসাইন হাফিজাহুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফতে মজলিস শিবচর উপজেলার এমপি প্রার্থী মাওলানা মোঃ শাহ আলম তালুকদার। 

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন-ফ্যাসিস্ট অপরাধে জড়িত থাকার কারণে আওয়ামী লীগের মতো দল নিষিদ্ধ হয়েছে এবং সেনাবাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তাদেরও বিচারের আওতায় আনা হয়েছে, ঠিক সেভাবেই উগ্র সংগঠন ইসকনকেও আইনের আওতায় আনতে হবে।

তারা অভিযোগ করেন, ইসকন অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে, সারাদেশে লাভ ট্রাফে ফেলে ধর্ষণসহ নানা অপরাধে জড়িত, ইসলামী নেতা ও ইমাম-খতিবদের ওপর হামলা চালিয়েছে এবং গাজীপুরের গুমের ঘটনাতেও সম্পৃক্ত। বক্তারা অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান, দেশে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে এ সন্ত্রাসী সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন-শিবচর উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি মুজাহিদুল ইসলাম,ইসলামী আন্দোলন শিবচর পৌরসভার যুগ্ম-আহ্বায়ক মাওলানা দেলোয়ার হোসাইন,মুফতি লিয়াকত আলী,মুফতি আনোয়ার হোসেন,শিবচর পৌর বিএনপি'র যুগ্ম-আহ্বায়ক ও হাজী শরিয়তউল্লাহ সমাজ কল্যান পরিষদের উপদেষ্টা সাইদুজ্জামান নাসিম,শিবচর পৌর যুবদল নেতা হৃদয়  হোসেন,মেহেদী হাসানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন
ছবি: ভিওডি বাংলা
নাটোরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ছড়ালো ফেসবুকে
ফাইল ছবি
আগৈলঝাড়া থানায় হামলা ৩ শতাধিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১৮