• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : ধর্মমন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনায় অতিরিক্ত অর্থ আদায় প্রমাণিত হলে চুক্তি বাতিল : ডিএসসিসি প্রশাসক দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার : সেতুমন্ত্রী গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করলেই দেশ এগিয়ে যাবে : আমানউল্লাহ যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ উচ্চশিক্ষার জাতীয় কর্মশালা কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নতুন বিধিনিষেধ চালু করল ইরান তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না

মাল্টা চাষে সাফল্য পেলেন ফুলবাড়ীর যুবক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি    ২৭ অক্টোবর ২০২৫, ১১:৫৩ এ.এম.
আশরাফুল আলম আনন্দ। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশের ফলচাষ এখন ধীরে ধীরে নতুন দিগন্তে প্রবেশ করছে। একসময় যেখানে ধান ও গমই ছিল কৃষকের মূল ভরসা, সেখানে এখন ফলজ ও উচ্চমূল্যের ফসল চাষে আগ্রহী হচ্ছেন অনেকে।

বাংলাদেশের তরুণ কৃষকদের হাতে এখন কৃষি পেশা নতুন সম্ভাবনার গল্প লিখছে।  কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী  উপজেলার চন্দ্রখানা গ্রামের  যুবক আশরাফুল আলম আনন্দ সেই পরিবর্তনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি প্রথমবারের মতো মাত্র দুই বিঘা জমিতে মাল্টা চাষ করে পেয়েছেন চমকপ্রদ সাফল্য ফলনের প্রথম বছরে আয় করেছেন প্রায় এক লাখ টাকার বেশি।বছর দুয়েক আগে  পরিবারের লোকজনের  উৎসাহে  দুই বিঘা জমিতে বারী১ দেশি জাত ও আফ্রিকান জাতের সাড়ে ৩৫০টি  মাল্টা গাছের চারা ও ১০০টি দার্জিলিং জাতের কমলা চারা রোপন করেন। আনন্দের মাল্টা বাগান দেখতে প্রতিনিয়ত মাল্টা বাগানের ভিড় জমাচ্ছেন এলাকাবাসী ও দর্শনার্থীরা, অনেকেই তার বাগান দেখে মালটা চাষ  আগ্রহ প্রকাশ করছেন,নিচ্ছেন  তার কাছে প্রয়োজনীয় পরামর্শ। 

আনন্দের মালটা বাগান দেখতে আসা দর্শনার্থীরা  জানান,বাড়ির পাশে মাল্টা বাগান দেখতে এসেছি,ঘুরে ফিরে দেখলাম,সেই সঙ্গে মালটাও খেলাম, আনন্দ ভাইয়ের মালটা বাগানের মাল্টার খুবই রসালো ও মিষ্টি। প্রথমবারের মতো প্রচুর ফল এসেছে ইতিমধ্যে তিনি এক লক্ষ টাকার বিক্রি করেছেন।

সফল মালটাচাষী যুবক আশরাফুল আলম আনন্দ জানান, পরিবারের উৎসাহ থেকে মাল্টা চাষ শুরু করি প্রথমে ভয় ছিল ফলন কেমন হবে, কিন্তু এখন গাছভর্তি মাল্টা দেখে মনে হচ্ছে পরিশ্রম সফল হয়েছে। ইতিমধ্যে আমি আমার মালটা বাগান থেকে মাল্টা  এক লক্ষ টাকা বিক্রি করেছি। আমার বাগানের প্রতিনিয়ত বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছে,ঘুরে দেখছেন এবং মালটা চাষের পরামর্শ নিচ্ছেন। 

আশরাফুল আলম আনন্দের মতো তরুণ উদ্যোক্তারা প্রমাণ করছেন পরিশ্রম, সঠিক পরিকল্পনা ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করলে বাংলাদেশের মাটিতে ফলতে পারে সোনার ফসল। মাল্টা চাষ শুধু অর্থনৈতিক লাভই দিচ্ছে না, বদলে দিচ্ছে গ্রামের কৃষি অর্থনীতির চিত্রও। 

উপজেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত কৃষি অফিসার রাফিকা আক্তার জানান, আশরাফুল  আলম আনন্দ একজন সফল মালটা চাষী, তার মালটা বাগান দেখে কৃষকরা মাল্টা চাষে অনুপ্রাণিত হচ্ছেন,তিনি যদি কোন ধরনের পরামর্শ চান, উপজেলা কৃষি  সম্প্রসারণ অধিদপ্তর তাকে যেকোনো ধরনের পরামর্শ দিতে  সদা প্রস্তুত রয়েছেন। 

আশরাফুল আলম আনন্দের মতো তরুণ উদ্যোক্তারা প্রমাণ করছেন পরিশ্রম, সঠিক পরিকল্পনা ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করলে বাংলাদেশের মাটিতে ফলতে পারে সোনার ফসল। মাল্টা চাষ শুধু অর্থনৈতিক লাভই দিচ্ছে না, বদলে দিচ্ছে গ্রামের কৃষি অর্থনীতির চিত্রও। 


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধুকে বাসায় ডেকে কুপিয়ে হত্যা
বন্ধুকে বাসায় ডেকে কুপিয়ে হত্যা
ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, আহত বাবা-বোন
ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, আহত বাবা-বোন
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি