• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে চট্টগ্রামে বন্যার্তদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন বৈদেশিক সহায়তা কমায় জরুরি সেবা হারাল ১০ লাখ নারী ও কিশোরী

হৃদরোগে নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমিরের মৃত্যু

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ২৭ অক্টোবর ২০২৫, ১১:৫৬ এ.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির,আফতাবগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। 

সোমবার (২৭ অক্টোবর)ভোর ৫ টার দিকে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরহুম অধ্যাপক নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে ইসলামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ধারাবাহিকভাবে দুই মেয়াদে নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতা ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে এলাকায় তিনি ছিলেন অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব ছিলেন।

তিনি নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের লালঘাট গ্রামের ইউনুস আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী,ভাই ,বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে নবাবগঞ্জ উপজেলা ও দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন
ছবি: ভিওডি বাংলা
নাটোরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ছড়ালো ফেসবুকে
ফাইল ছবি
আগৈলঝাড়া থানায় হামলা ৩ শতাধিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১৮