• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ভাঙ্গুড়ায় যুবদলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি সম্পন্ন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ২৮ অক্টোবর ২০২৫, ০৬:২১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ২৮ অক্টোবর ভাঙ্গুড়া উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আনিসুর রহমান রিপন, উপজেলা যুবদলের সম্মানিত সদস্য মোঃ শামীম হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও যুবনেতা ইঞ্জি. মোঃ আলমগীর হোসাইন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মামুন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রাজিব আহাম্মেদ, জিয়া সাইবার ফোর্সের সাবেক সভাপতি মোঃ রানা আহমেদ দুলু, পৌর জিয়া সাইবার ফোর্সের সভাপতি মোঃ মিলন হোসেনসহ আরও অনেক নেতৃবৃন্দ।

ভাঙ্গুড়া উপজেলা যুবদলের সম্মানিত সদস্য মোঃ শামীম হোসেন মোল্লা বলেন, “এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রমে যুবসমাজের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়া উচিত। আমরা চাই তরুণরা পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতার গুরুত্ব বোঝে এবং সামাজিক দায়বদ্ধতা পালন করে।”

পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আনিসুর রহমান রিপন বলেন, “জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচি শুধু বৃক্ষরোপণ নয়, বরং আমাদের যুবনেতাদের মধ্যে সামাজিক সচেতনতা এবং দায়িত্ববোধ জাগ্রত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইঞ্জি. মোঃ আলমগীর হোসাইন বলেন, “পরিবেশ রক্ষা এবং পরিচ্ছন্নতা আমাদের সবার দায়িত্ব। আজকের এই কার্যক্রম যুবসমাজকে সচেতন করার পাশাপাশি সমাজে ইতিবাচক উদাহরণ স্থাপন করেছে।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার