• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিপুল পরিমাণ কচ্ছপ জব্দ করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট

   ৩১ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ পি.এম.
চাঁদপুরে বিপুল পরিমাণ কচ্ছপ জব্দ

চাঁদপুর প্রতিনিধি 

চাঁদপুরের শাহরাস্তি ও হাজিগঞ্জ থেকে বিপুল পরিমাণ কচ্ছপ জব্দ করা হয়েছে। রোববার (৩০ ডিসেম্বর) শাহরাস্তির দোয়াভাঙ্গা, টামটা ও হাজিগঞ্জের মাইশামোড়া মৎস্য আড়ৎ এলাকায় বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট একক অভিযান পরিচালনা করে। এতে ৩ প্রজাতির সাত মণ কচ্ছপ (আনুমানিক সর্বমোট ওজন ২৮০ কেজি) জব্দ করা হয়।

জীবিত তিন প্রজাতির কচ্ছপের মধ্যে সুন্ধি কাছিম ১৭০ কেজি, করি কাইট্টা ১০০ কেজি ও হলুদ কচ্ছপ ১০ কেজি বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, কুচিয়ার আড়ালে দীর্ঘদিন ধরে একদল অসাধুচক্র এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট চাঁদপুর জেলা থেকে এর আগে ২০ মণ কচ্ছপ জব্দ করে। ওই অভিযানের তথ্য পর্যালোচনা করে রোববারের অভিযানটি পরিচালনা করা হয়।

জানা গেছে, কচ্ছপগুলো প্রাকৃতিক জলাশয়ে অবমুক্ত করা হবে। কচ্ছপ পাচারকারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ