• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধবিরতি অব্যাহত রাখতে সম্মত: তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক    ৩১ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ এ.এম.
তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় ইস্তাম্বুলে আলোচনায় শান্তি রক্ষায় নতুন নিয়ম নির্ধারণে একমত ২ দেশ-ছবি সংগৃহীত

তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় ইস্তাম্বুলে অনুষ্ঠিত আলোচনায় যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে জানানো হয়, যুদ্ধবিরতি শুক্রবার (৩১ অক্টোবর) থেকে পুনরায় কার্যকর হবে। শান্তি রক্ষায় আরও বিস্তারিত নিয়ম নির্ধারণ করা হবে, যা আগামী ৬ নভেম্বরের বৈঠকে চূড়ান্ত করা হবে। দুই দেশের মধ্যে কোনো শর্ত ভঙ্গ হলে শাস্তির বিধানও রাখা হবে বলে জানানো হয়েছে।

শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান ও আফগানিস্তানের অংশগ্রহণের প্রশংসা করে তুরস্ক ও কাতার সরকার জানিয়েছে, দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য সহযোগিতা অব্যাহত থাকবে।

চলতি মাসের শুরুর দিকে সীমান্তে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তান ও আফগান তালেবানের মধ্যে তীব্র সংঘাত ছড়িয়ে পড়ে। এটি ২০২১ সালে তালেবানদের কাবুল দখলের পর সবচেয়ে ভয়াবহ সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। এতে উভয় পক্ষের কয়েক ডজন মানুষ প্রাণ হারান।

সহিংসতা পুনরাবৃত্তি রোধে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি সই হওয়ার পর গত ১৯ অক্টোবর কাতারে প্রথম দফায় আলোচনা অনুষ্ঠিত হয়। এর পর ২৫ অক্টোবর ইস্তাম্বুলে দ্বিতীয় দফার বৈঠকে বসে পাকিস্তান ও আফগানিস্তান।

সূত্র: আলজাজিরা

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের